মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কামালের বাসায় ৯ পুলিশ কর্মকর্তা গোপন বৈঠক করতেন

সেপ্টেম্বর ৫, ২০২৫
A A
কামালের বাসায় ৯ পুলিশ কর্মকর্তা গোপন বৈঠক করতেন
Share on FacebookShare on Twitter

পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জেরার মুখোমুখি হয়েছেন। জেরার সময় তিনি জানান, অতি উৎসাহী আওয়ামীপন্থি পুলিশ কর্মকর্তারা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে গোপনভাবে নিয়মিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক ও আড্ডা দিতেন। এসব বৈঠকের খবর তিনি বিশ্বস্ত সূত্র থেকে পেতেন।

মামুনের বক্তব্য অনুযায়ী, ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুন অর রশীদ, এসবির মনিরুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম, বিপ্লব কুমার, অ্যাডিশনাল এসপি কাফি, এসি মাজাহার ও ফরমান এবং ওসি অপূর্ব হাসান।

বৃহস্পতিবার মামুনের দ্বিতীয় দিনের জেরার মাধ্যমে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ ও ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, বিএম সুলতান মাহমুদ, তারেক আবদুল্লাহ ও আবদুস সাত্তার পালোয়ান।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের জেরায় সাবেক আইজিপি মামুন জানান, পুলিশের বিশেষায়িত টিম ‘সোয়াতে’ স্নাইপার সংযোজন করা হয়েছিল এবং এ বিষয়ে আমেরিকা প্রশিক্ষণ দিয়েছিল। তবে জুলাই আন্দোলন দমনে পুলিশ স্নাইপার ব্যবহার করেছে কি না, তা তিনি জানতেন না।

আরওপড়ুন

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

জেরায় তিনি আরও বলেন, বিভিন্ন সময় সংগঠিত ক্রসফায়ার, গুম ও আটকাদেশ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসত। অনেক ঘটনাই তিনি আইজিপি থাকাকালীনও জানতেন না। ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব বেড়ে যায়। কিছু কর্মকর্তা প্রভাবশালী হিসেবে পরিচিতি লাভ করেন এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ডিএমপি কমিশনার হাবিব ও এসবি মনিরুলের নেতৃত্বে দুটি গ্রুপ সরকারি ও রাজনৈতিক আনুকূল্য পেতে প্রভাব বিস্তার করত।

এর আগে জবানবন্দিতে মামুন বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো হয়েছে। এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সময়ে সংঘটিত হয়েছে, তার দোষ আমি স্বীকার করছি।’

গত মঙ্গলবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন এবং এ মামলায় রাজসাক্ষী হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। রাজসাক্ষী হিসেবে তিনি ৩৬তম সাক্ষীর জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় কয়েকজন সাক্ষী বাকি আছে। এরপরই শুরু হবে মামলার যুক্তিতর্ক পর্ব।

সম্পর্কিত খবর

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ
বাংলাদেশ

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুন ৩০, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

জুন ৩০, ২০২৬
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার
বাংলাদেশ

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬
বিনিয়োগের নামে একশ’ কোটি ডলারের প্রতারণা, ৩০ বছরের জেল চীনা ধনকুবেরের

বিনিয়োগের নামে একশ’ কোটি ডলারের প্রতারণা, ৩০ বছরের জেল চীনা ধনকুবেরের

জুন ৩০, ২০২৬
বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০