মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন : থামছেই না আ.লীগের মিছিল

সেপ্টেম্বর ৬, ২০২৫
A A
গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন : থামছেই না আ.লীগের মিছিল
Share on FacebookShare on Twitter

কার্যক্রমে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সম্প্রতি একের পর এক ঝটিকা মিছিল করছে। দিন দিন এসব মিছিলের আকারও বড় হচ্ছে। সর্বশেষ শুক্রবার রাজধানীর বাণিজ্যিক এলাকা তেজগাঁওয়ে দলটির হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন একটি মিছিলে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে—গোয়েন্দারা কীভাবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ একটি দলের এমন কার্যক্রমের আগাম খবর পায় না।

মিছিল আয়োজন ও আর্থিক সহায়তার অভিযোগে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ সময় প্রায় হাজারখানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকালে একই এলাকায় আরেকটি মিছিল ঠেকাতে গিয়ে ছাত্রলীগ কর্মী নিয়ামুল হাসানকে আটক করা হয়। দুপুরের মিছিল শেষে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। একই দিনে ধানমন্ডিতেও ঝটিকা মিছিল হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

গত কয়েক সপ্তাহে বনানী, ধানমন্ডি, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল ঠেকাতে না পারায় প্রশাসনের কার্যকারিতা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব মিছিলের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেজগাঁওয়ের এক বাসিন্দা বলেন, “নামাজ পড়ে বেরিয়ে দেখি হঠাৎই আওয়ামী লীগের মিছিল। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। প্রশ্ন হলো, নিষিদ্ধ একটি দলের এত বড় মিছিল কীভাবে হয়, গোয়েন্দারা কি কিছুই জানে না?”

আরওপড়ুন

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

অন্যদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয় নয়; বরং নাশকতার পরিকল্পনা ভণ্ডুল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসেন বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠ পর্যায়ে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়েই চলেছে এবং প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

সম্পর্কিত খবর

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
জামায়াত

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জুন ৩০, ২০২৬
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন
বিএনপি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জুন ৩০, ২০২৬
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
আন্তর্জাতিক

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জুন ৩০, ২০২৬
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জুন ৩০, ২০২৬
এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০