মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নিন, সরকারের উদ্দেশে তুষার

সেপ্টেম্বর ৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিবৃতি বাদ দিয়ে সরকারকে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকার শুধু বিবৃতি দেয়, কোনো অ্যাকশন নেয় না। আপনাদের কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া। আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সারোয়ার তুষার বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। সরকার ও তার গোয়েন্দা বাহিনী কি করছে। ঢাকা শহরের হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের অপকর্ম করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে।

তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। যারা এ পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না। বিএনপি যখন গত ১৫ বছর নির্যাতনে ছিল তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তখন জাতীয় পার্টি খুন-গুমসহ আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দিয়েছে।

এনসিপির এ নেতা বলেন, যারা জাতীয় পার্টির ব্যানারে গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে প্রত্যেকে দুর্নীতিবাজ, প্রত্যেকে অবৈধ সম্পদ রয়েছে। এ সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এ সম্পদ ক্রোক করা এবং তাদের বিচারের আওতায় আনা। তাদের তো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগই নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নেই।

তিনি বলেন, ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনা গত ১৫ বছরে পাচার করেছে। ওই টাকার গরমেই এখন নানা উৎপাত করতেছে। এ টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম ১০০ কোটি করে টাকা পেত।

আরওপড়ুন

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

তুষার বলেন, সরকারকে বলতে চাই, আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে ঢাকা শহরে ছড়িয়ে পড়া আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন। জাতীয় পার্টির বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নেন। ভিপি নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাসহ পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা
বাংলাদেশ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
হেয়ারকাট বাতিল: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন
বাংলাদেশ

হেয়ারকাট বাতিল: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভৈরবে যুবলীগ নেতা হত্যা: চাচার পরিবার পলাতক, নেপথ্যে জমির দ্বন্দ্ব?

ভৈরবে যুবলীগ নেতা হত্যা: চাচার পরিবার পলাতক, নেপথ্যে জমির দ্বন্দ্ব?

আগস্ট ২৫, ২০২৬
নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

আগস্ট ২৫, ২০২৬
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০