সোমবার, মে ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

১৪৪ ধারা জারি হাটহাজারীতে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
সেপ্টেম্বর ৭, ২০২৫
A A
১৪৪ ধারা জারি হাটহাজারীতে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে ‘আপত্তিকর ভিডিও’ পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং ভিডিও পোস্টকারী যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুবিন এ নির্দেশ জারি করেন। উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাটহাজারীর মীরেরহাট থেকে ১১ মাইল পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জশনে জুলুসে অংশ নেওয়া এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে ফটিকছড়ি থানা–পুলিশ ওই যুবককে আটক করে।

আরওপড়ুন

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢিল–ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি জনতা হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসার সিনিয়র শিক্ষক আহমেদ দিদার কাসেমী মসজিদের মাইক ব্যবহার করে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে মাদ্রাসায় ফিরে যেতে আহ্বান জানান।

এরপর মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি জনতা মাদ্রাসার সামনে অবস্থান নেন, আর সুন্নি জনতা হাটহাজারীর কাচারি সড়কে অবস্থান নেয়। উভয় পক্ষই টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে, ফলে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে।

সম্পর্কিত খবর

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি
প্রধান সংবাদ

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

মে ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে
খেলা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

মে ৪, ২০২৬
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
প্রধান সংবাদ

বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের মারধরের শিকার দুই স্টাফ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের মারধরের শিকার দুই স্টাফ

মে ৪, ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মে ৪, ২০২৬
ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

মে ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০