বুধবার, আগস্ট ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, অবস্থান সম্পর্কে যা জানা গেল

সেপ্টেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সহিংস বিক্ষোভের কারণে টানা নয় দিন সেনা নিরাপত্তায় কাটানোর পর অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা অলি। সেনা ব্যারাক ছেড়ে তিনি এখন রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন বলে নেপাল সেনাবাহিনী সূত্র নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর জেনারেল জেড-এর ডাকা বিক্ষোভ সহিংস রূপ নিলে অলি কাঠমান্ডুর উত্তরে শিবপুরী বনাঞ্চলে অবস্থিত সেনা ব্যারাকে সরিয়ে নেওয়া হয়। ওই দিনই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং এরপর থেকেই সেনা সুরক্ষায় ছিলেন।

তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর নতুন অবস্থান এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে সেনা সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় তাকে ব্যক্তিগত বাসভবনে যেতে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর বিক্ষোভের দ্বিতীয় দিনে ভক্তপুরের বালকোটে অবস্থিত ওলির ব্যক্তিগত বাড়ি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। সে সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলেন। পরে সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে তাকে নিরাপদে সরিয়ে নেয়।

আরওপড়ুন

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

শুধু অলি নন, ওই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দেউবা, ঝালনাথ খানাল ও মাধব কুমার নেপালসহ আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা সাময়িকভাবে সেনা সুরক্ষায় ছিলেন। তবে বর্তমানে অধিকাংশ নেতা নিজ নিজ বাসভবনে ফিরে গেছেন।

এদিকে বিক্ষোভকারীদের আক্রমণে আহত সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরাজু রানা দেউবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেনা সুরক্ষায় আছেন।

সম্পর্কিত খবর

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট
আন্তর্জাতিক

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের বৈঠক
আন্তর্জাতিক

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
এনসিপি কার্যালয়ে ডা. শফিকুর রহমান, দিলেন রাজনৈতিক ঐক্যের বার্তা

এনসিপি কার্যালয়ে ডা. শফিকুর রহমান, দিলেন রাজনৈতিক ঐক্যের বার্তা

আগস্ট ২৬, ২০২৬
রাকসুর জিএস আম্মার দায় এড়ানোর চেষ্টা করছেন: রাবি শিবির সভাপতি

রাকসুর জিএস আম্মার দায় এড়ানোর চেষ্টা করছেন: রাবি শিবির সভাপতি

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০