শনিবার, জুলাই ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

সেপ্টেম্বর ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter


ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সংঘটিত জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা এখন ভারতে পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন। গুম, খুন, নির্যাতন, বিরোধী দল দমন-পীড়নসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত এসব কর্মকর্তা জুলাই বিপ্লবের পর ভারতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

কলকাতায় ঘাঁটি গেড়ে ষড়যন্ত্র

নিরাপত্তা সূত্র জানায়, হাবিবুর রহমান ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি আনিসুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, বহুল আলোচিত অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দারসহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা কলকাতায় অবস্থান করছেন। তারা ভারতের ডিপ স্টেটের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করছে।

আমলা ও আইনজীবীরাও আশ্রয়ে

পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ আমলা ও সরকারি আইনজীবীরাও কলকাতায় আশ্রয় নিয়েছেন। সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, সাবেক সচিব মো. রাশিদুল আলম এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলসহ অনেকে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি, অর্থপাচার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

জুলাই গণহত্যায় সরাসরি সম্পৃক্ততা

সূত্র জানায়, হাবিবুর রহমান তার স্ত্রী সামসুন্নাহার ও ছেলে আফতান আফিফ আব্দুল্লাহকে নিয়ে ভারতে পালান। বর্তমানে কলকাতায় বসে তিনি ভারতের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

তালিকাভুক্ত ৭৩৪ জনের তথ্য

ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ইতোমধ্যে জুলাই বিপ্লবের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা, আমলা, পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং আইনজীবীদের বিস্তারিত তথ্য নিয়ে একটি ডেটাবেস তৈরি করেছে। গত ১০ আগস্ট পর্যন্ত তৈরি হওয়া তালিকায় ৭৩৪ জনের নাম রয়েছে। এর মধ্যে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত।

উচ্চপদস্থদের পাশাপাশি এসপি–এএসপি পর্যায়ের কর্মকর্তারা

আরওপড়ুন

জুলাই জাদুঘর থেকে শহীদ ফেলানীর মনুমেন্ট সরানোর অভিযোগ

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার অনেক কর্মকর্তা ভারত পালিয়ে গেছেন। তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান, গোলাম মোস্তফা রাসেল, শাহজাহান, আরিফুর রহমান মন্ডল, সানোয়ার হোসেন, হাসান আরাফাত প্রমুখ। এছাড়া একাধিক সহকারী পুলিশ সুপার, পরিদর্শক ও উপ-পরিদর্শকও কলকাতায় অবস্থান করছেন।

বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত

জুলাই বিপ্লবের পর অনেক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কৃষ্ণপদ রায়সহ কয়েকজনকে ৫ আগস্টের পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে তারা ভারতের মাটিতে বসে নতুন ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

জুলাই জাদুঘর থেকে শহীদ ফেলানীর মনুমেন্ট সরানোর অভিযোগ
প্রধান সংবাদ

জুলাই জাদুঘর থেকে শহীদ ফেলানীর মনুমেন্ট সরানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬
বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী
প্রধান সংবাদ

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

জুলাই ৩, ২০২৬
বিশ্বের অন্যতম বৃহৎ জানাজার সাক্ষী হতে যাচ্ছে তেহরান
আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম বৃহৎ জানাজার সাক্ষী হতে যাচ্ছে তেহরান

জুলাই ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০