শনিবার, জুলাই ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

অভিন্ন দাবিতে ফের মাঠে নামছে জামায়াতসহ ছয় রাজনৈতিক দল

অক্টোবর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ একাধিক দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এ দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলগুলোর উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারের আয়োজন করবে। নেজামে ইসলাম পার্টি ২ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি পালন করবে। খেলাফত আন্দোলনও একই সময়ে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ চালাবে।

আরওপড়ুন

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

এছাড়া ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে পৃথক গণমিছিল অনুষ্ঠিত হবে। তবে খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির গণমিছিল কেবল ঢাকায় সীমাবদ্ধ থাকবে। আর ১২ অক্টোবর জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে।

এর আগে একই দাবিতে প্রথম দফায় ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছিল দলগুলো। চার দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করা হলো।

সম্পর্কিত খবর

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না
বিএনপি

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
বিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সিলেটের ২ নেতা ঢাকায় আটক
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগের সিলেটের ২ নেতা ঢাকায় আটক

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০