Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে রেখেছেন’: সামান্তা শারমিন

October 13, 2025
A A
উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে রেখেছেন’: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশের স্বার্থ নয়, নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত। তিনি বলেন, “এই ইন্টেরিম সরকার আজ দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষের ত্যাগ আর রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছে।”

রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টাদের উদ্দেশে সামান্তা শারমিন বলেন, “তারা মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা খরচ করে গাড়ি কিনছেন, অথচ শিক্ষকদের কথা উঠলেই সরকারের কাছে টাকা থাকে না।”

আরওপড়ুন

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: ডা. শফিকুর রহমান

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার হাসিনার আমলে ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করবে, একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তারা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে, শিক্ষকদের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করছে।”

এনসিপি নেত্রী আরও বলেন, “যে সরকারই আসুক, শিক্ষাব্যবস্থা ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের অবমূল্যায়ন করে, তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে নিম্নবিত্ত পরিবারেরও সংসার চলে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের আর্থিকভাবে নিম্নবিত্ত পর্যায়ে রাখার নীতি গ্রহণ করা হয়েছে।”

Related Posts

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: ডা. শফিকুর রহমান
জামায়াত

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: ডা. শফিকুর রহমান

September 19, 2026
তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম
এনসিপি

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়
আওয়ামী লীগ

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: ডা. শফিকুর রহমান

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: ডা. শফিকুর রহমান

September 19, 2026
তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০