শনিবার, মে ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরান জাতিসংঘের সঙ্গে ৫৭ বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ১৩, ২০২৫
A A
ইরান জাতিসংঘের সঙ্গে ৫৭ বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের পরমাণু প্রকল্প তদারক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাঘচি বলেন, “আমরা আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের পক্ষে যায়, তাহলে আমরা আলোচনায় ফিরে আসব।”

ইরান ১৯৬৮ সালে আইএইএ’র সঙ্গে নন-প্রোলিফারেশন অ্যাক্ট (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করে। সে সময় দেশটির রাজা রেজা পাহলভী ছিলেন রাষ্ট্রপ্রধান। ওই চুক্তির আওতায় ইরান প্রতিশ্রুতি দেয়, তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা বজায় রাখবে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার পর আইএইএ’র সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। গত ৬ জুন আইএইএ এক প্রতিবেদনে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ—আর সেটি ৯০ শতাংশে উন্নীত করা গেলে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হবে।

আরওপড়ুন

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কী বলছে তেহরান

প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর, ১২ জুন রাতে ইসরায়েল ‘দ্য রাইজিং লায়ন’ নামে ইরানে বিমান হামলা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, জাতিসংঘের ওই প্রতিবেদনই হামলার ভিত্তি।

১২ দিনব্যাপী সংঘাতে ইরানের সেনাপ্রধান, কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্তত ১২ জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় বহু পরমাণু স্থাপনাও। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের পর থেকে সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের কোনো হদিস পাওয়া যায়নি।

সংঘাত শেষে আইএইএ তেহরান সফরের আগ্রহ জানালেও ইরান জানায়, তারা সংলাপে রাজি, তবে পরমাণু স্থাপনা দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই।

পরবর্তীতে সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন আব্বাস আরাঘচি। কিন্তু জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৈঠক ব্যর্থ হয় এবং পরবর্তীতে জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

রোববারের সাক্ষাৎকারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে আরাঘচি স্পষ্টভাবে বলেন,
“আমরা তেমন কোনো প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে আলোচনার এখন আর কোনো ভিত্তি নেই।”

সম্পর্কিত খবর

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের
আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

মে ৯, ২০২৬
ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কী বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কী বলছে তেহরান

মে ৯, ২০২৬
ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ পিটিআই নেতারা
আন্তর্জাতিক

ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ পিটিআই নেতারা

মে ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

মে ৯, ২০২৬
ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মে ৯, ২০২৬
একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০