জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে চাঁদাবাজি ও অনিয়মের সুযোগ থাকবে না। এ কারণেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এই পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছে।
বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-৮ আসনের ট্রেড ও সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, গণভোট অনুষ্ঠিত হলে জুলাই সনদের আইনি বৈধতা প্রতিষ্ঠিত হবে এবং সেই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আশঙ্কায় একটি দল জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের দাবি তুলেছে। কিন্তু দেশের ইসলামী দলসমূহ, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নভেম্বরের মধ্যেই গণভোট চায়।
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে নভেম্বরে জুলাই সনদভিত্তিক গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”
সভায় মহানগর ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
