বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

উত্তপ্ত সংসদ ভবন, জুলাই যোদ্ধা-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অক্টোবর ১৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। দুপুর ১টা ২০ মিনিটের দিকে পুলিশি বাধা অতিক্রম করে ‘জুলাই যোদ্ধারা’ দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ করা আসনে বসে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বের হয়ে আসেন এবং বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ভাঙচুরের শিকার গাড়িগুলোর মধ্যে দুটি পুলিশের গাড়ি বলে জানা গেছে।

পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সংসদ ভবন এলাকা জুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ‘জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতিসহ তিন দফা দাবিতে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনের ১২ নম্বর গেটসহ আশপাশের এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পুরো এলাকা নিয়ন্ত্রণে আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশ

খুনি হাসিনা ও আ.লীগ প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব: রাকিব

আগস্ট ৬, ২০২৬
প্রধান সংবাদ

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

আগস্ট ৬, ২০২৬

তরুণীকে ধর্ষণের জেরে পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

আগস্ট ৬, ২০২৬

ছাত্র-জনতার ফতেহ গণভবনের গল্প: সিবগাতুল্লাহ

আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version