রবিবার, জুলাই ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

অক্টোবর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর মিরপুর ও বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকার এবং নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা দস্তগীর ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৯ অক্টোবর) পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর মিরপুর–১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

এদিকে, সিটিটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্তগীর ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোরের এন এস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর দস্তগীর ইসলাম ঢাকায় আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেন এবং মিছিলের আগে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। তদন্তে জানা গেছে, তিনি নিজেই ককটেল তৈরি করে তা বিস্ফোরণ ঘটাতেন।

সর্বশেষ গত ১৬ অক্টোবর হাতিরঝিল–সংলগ্ন পুলিশ প্লাজার সামনে এক ঝটিকা মিছিলে অংশ নিয়ে দস্তগীর ইসলাম ককটেল বিস্ফোরণ ঘটান এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করেন। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।

গ্রেপ্তার দুই নেতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬
প্রধান সংবাদ

‘জুলাই জাদুঘরের প্রশংসা করবে না তারা, এতে তাদের ঘুম হারাম হয়েছে’

জুলাই ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আনিস আলমগীর, সোমা, পিয়া ও তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৫, ২০২৬

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া যুবদল নেতা লিটু গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৬

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version