Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ

October 20, 2025
A A

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি সংশ্লিষ্ট কাজে প্রদেয় সম্মানী বা পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।
বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানীও (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য সম্মানী ৬ হাজার টাকা করা হয়েছে।

পূর্ণ উত্তরপত্র মূল্যায়নের সম্মানী নির্ধারণ করা হয়েছে প্রতি খাতায় ১৩০ টাকা, আর অবজেকটিভ টাইপ খাতার জন্য ৩৫ টাকা।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে যুক্তদের দুপুর বা রাতের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা আপ্যায়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে নাশতার হার অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মচারীদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে—

  • ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য প্রতিদিন ১,২০০ টাকা,
  • ১০ম থেকে ১৬তম গ্রেডের জন্য প্রতিদিন ১,০০০ টাকা,
  • ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য প্রতিদিন ৮০০ টাকা।

এছাড়া, খাতা মূল্যায়নের অতিরিক্ত সম্মানী নির্ধারণ করা হয়েছে প্রতি খাতায় ৫০ টাকা।
ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান বা সমন্বয়কারীর সম্মানী ৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা প্রতিদিন ১,৮০০ টাকা সম্মানী পাবেন।
একই সঙ্গে কোডিং ও ডিকোডিং ফি নির্ধারণ করা হয়েছে ৩ টাকা, আসন বিন্যাস বাবদ ব্যয় প্রতি পরীক্ষার্থীর জন্য ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুতের জন্য ৬ টাকা, এবং কাগজ, কলম ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত ব্যয় নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, এসব হার সরকারি নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ার কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও ন্যায়সংগত করতে সহায়তা করবে।

Related Posts

আন্তর্জাতিক

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

September 22, 2026
প্রধান সংবাদ

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

September 22, 2026
আওয়ামী লীগ

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

September 22, 2026

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

September 22, 2026

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version