সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের নিরপেক্ষ ভূমিকা দেখতে চায় বিএনপি: আইন উপদেষ্টা

- তুহিন সিরাজী
অক্টোবর ২২, ২০২৫
A A
তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের নিরপেক্ষ ভূমিকা দেখতে চায় বিএনপি: আইন উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তবে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার বিশ্বাস, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যখন আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব, তখন এসব সংশয় দ্রুতই কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই কাজ করছে।”

জনপ্রশাসনে বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে আসিফ নজরুল বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখবেন। সব রাজনৈতিক দলই বলছে প্রশাসনে দলীয় লোক আছে—এই অভিযোগই প্রমাণ করে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে।”

১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখার বিষয়ে তিনি বলেন, “গুম-খুনের মামলার আসামি সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে, তা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার।”

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হতে হবে।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন রামু থানার ওসি

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারের পর অফিস ভাঙচুর

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের আত্মপ্রকাশ

এপ্রিল ২০, ২০২৬

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রধান আসামি এখন রামু থানার ওসি

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version