Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সেন্টমার্টিনে নৌযান চলাচলে লাগবে অনুমোদন

October 22, 2025
A A

সেন্টমার্টিন দ্বীপে এখন থেকে নৌযান চলাচলের আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে দ্বীপে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে ১২টি নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশ রক্ষায় ভ্রমণ, যাতায়াত এবং অবস্থান এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে চলাচল করতে পারবে না। পর্যটকদের টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন পোর্টাল থেকে, যেখানে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

পর্যটন মৌসুম নিয়েও নতুন বিধান জারি করা হয়েছে—নভেম্বরে কেবল দিনের বেলায় ভ্রমণ করা যাবে, ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে রাত্রিযাপনের অনুমতি থাকবে, আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন। সৈকতে মোটরসাইকেল, সি-বাইক বা অন্য কোনো মোটরচালিত যানবাহন চালানো, রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।

কেয়াবন, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া, প্রবাল, পাখি, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী যেমন চিপসের প্যাকেট, স্ট্র, সাবান-শ্যাম্পুর মিনিপ্যাক, ছোট পানির বোতল বহনও নিরুৎসাহিত করা হয়েছে।

পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায়।

পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এবং ই-টিকিটিং ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপকে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের মডেল হিসেবে গড়ে তোলা হবে।

Related Posts

বাংলাদেশ

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

September 20, 2026
বাংলাদেশ

মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

September 20, 2026
প্রধান সংবাদ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

September 20, 2026

মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

September 20, 2026

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version