শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক হবে : জামায়াত আমির

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ২৪, ২০২৫
A A
পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক হবে : জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।

বুধবার (স্থানীয় সময়) সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই, একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।”

আরওপড়ুন

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির

তিনি আরও বলেন, “ভারত আয়তনে বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় দেশ; সম্পদ ও জনশক্তিতেও অনেক এগিয়ে। আমরা তাদের অবস্থানকে সম্মান করি। তবে আমাদের ছোট ভূখণ্ড ও ১৮ কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে— এইটিই আমাদের দাবি। যদি পারস্পরিক সম্মান বজায় থাকে, তাহলে দুই প্রতিবেশীই উপকৃত হবে এবং বিশ্বমঞ্চে মর্যাদা পাবে।”

ধর্মীয় সহাবস্থান ও সংখ্যালঘু অধিকারের প্রসঙ্গ

ভিন্ন ধর্মের মানুষের অধিকার নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “গত দেড় বছরে আমাদের কার্যক্রমের মধ্য দিয়েই আমরা তার উত্তর দিয়েছি। আমরা জোর করে কাউকে দেশ থেকে বের করে দেওয়ার পক্ষেও নই, আবার জোর করে কাউকে আটকে রাখারও পক্ষে নই।”

তিনি বলেন, “আমরা মেজরিটি–মাইনোরিটি ধারণায় বিশ্বাস করি না; বরং ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। এই বিভাজনই সমাজে মুখোমুখি অবস্থান তৈরি করে, যা আমরা আর দেখতে চাই না।”

জামায়াত আমির আরও বলেন, “আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতার যে সহাবস্থানের ঐতিহ্য, সেটিকেই আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বিভাজনের যে কালো দাগ পড়েছে, তা মুছে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই।”

তিনি বলেন, “যদি প্রমাণসহ দেখা যায় কেউ অন্যের সম্পত্তি অবৈধভাবে দখল করেছে, তাহলে তা ফেরত দিতে আমরা সমর্থন জানাই—এটাই আমাদের অবস্থান।”

যুক্তরাষ্ট্র সফর ও রাজনৈতিক যোগাযোগ

যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “বৃহত্তর স্বার্থে আপাতত এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছি।”

সভায় নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ
বাংলাদেশ

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

মার্চ ২০, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির
বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির

মার্চ ২০, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্চ ২০, ২০২৬
বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

মার্চ ২০, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০