বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

দিল্লির ছায়া থেকে বেরিয়ে চীন-পাকিস্তানকেন্দ্রিক নতুন জোটের পথে বাংলাদেশ

অক্টোবর ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে এখন শক্তিশালী প্রতিরক্ষা ও কূটনৈতিক অবস্থান নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করাই হতে পারে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত উপায়।

আজ বাংলাদেশের সেনাপ্রধানের সাথে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ আর্মি স্টাফস কমিটির চেয়ারম্যান সাহির শামশাদ মির্জার সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাদের মাঝে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয়।

বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ যতোদিন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বাস্তবতার দৃষ্টিতে দেখতে পারবে, ততদিন পর্যন্ত দেশকে আন্তর্জাতিকভাবে নিশানা বানানোর সাহস কেউ দেখাবে না। তাদের মতে, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে পারবে।

তারা মনে করিয়ে দেন, বিশ্ব রাজনীতিতে ‘অতীতের শত্রু বর্তমানের বন্ধু’—এই নীতিতেই দেশগুলো এগিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে দুটি পারমাণবিক বোমা ফেলার পরও আজ জাপান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। ব্রিটেন দুই শতাব্দী ভারতবর্ষ শাসন করলেও আজ ভারত ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমনকি সীমান্ত সংঘাত থাকা সত্ত্বেও ভারত ও চীন এখন নিয়মিত বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করছে।

একইভাবে, বাংলাদেশকেও ঐতিহাসিক আবেগের বদলে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে হবে—বিশেষত চীন ও পাকিস্তানের মতো সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে। বিশ্লেষকেরা মনে করেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে হলে বাংলাদেশকে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে হবে।

তারা আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যেমন নিজেদের সুরক্ষার জন্য ন্যাটোর ছাতার নিচে পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নিয়েছে, তেমনি বাংলাদেশকেও আঞ্চলিক নিরাপত্তা অংশীদারিত্বে সক্রিয় ভূমিকা নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ন্যাটো সদস্য দেশগুলোর (বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্ক) ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে, তেমনই বাংলাদেশও কৌশলগত প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় টিকে থাকার লড়াই এখন শক্তির রাজনীতিতে নির্ভরশীল। তাই চেতনার রাজনীতি নয়, বাস্তববাদী কূটনীতি ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশকে শক্তিশালী ও নিরাপদ রাখতে হবে। তারা বলেন, “এই ব-দ্বীপে টিকে থাকতে হলে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে হবে চীন ও পাকিস্তানের সঙ্গে। শক্তিশালী হওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প নেই।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

আগস্ট ২৭, ২০২৬
প্রধান সংবাদ

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

আগস্ট ২৬, ২০২৬
জামায়াত

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

আগস্ট ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

আগস্ট ২৭, ২০২৬

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version