Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ছেলের জন্য দুধ কিনতে বের হয়ে শহীদ হন শুভ

May 21, 2025
A A
ছেলের জন্য দুধ কিনতে বের হয়ে শহীদ হন শুভ

চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের বাসিন্দা আবু সাঈদের ছেলে ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ। কৃষক পরিবারের সন্তান শুভ ঢাকার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে চিফ ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র সন্তান মুহিনের বয়স এখন মাত্র দেড় বছর। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দাদা-দাদি।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুরে সন্ধ্যায় ছেলের জন্য দুধ কিনতে বের হয়েছিলেন শুভ। ওই সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর ২৩ জুলাই তার মৃত্যু হয়। শুভর আয়ে চলত পরিবার। তার মৃত্যুতে পরিবারটি এখন দিশাহারা।

প্রতিবেশী আলাউদ্দিন ডাক্তার জানান, শুভ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের ওপর নির্ভর করে তার ভাই সিয়াম আলী বিশ্ববিদ্যালয়ে পড়ত।

চুয়াডাঙ্গার ব্যবসায়ী আবু ওবায়দা বলেন, শুভর মৃত্যুতে তার পরিবার দিশাহারা হয়ে পড়েছে। সে তার পরিবার ও ভাইদের আর্থিকভাবে সহযোগিতা করত। পরিবারটা চলত তার আয়ের ওপর। এখন তার স্ত্রী ও সন্তান খুব বিপদে রয়েছে। সরকার যদি তাদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে পরিবারটি সুন্দরভাবে চলতে পারবে।

শহীদ শুভর বাবা আবু সাঈদ বলেন, আমার তিন সন্তানের মধ্যে মেজো ছেলে শুভ। গত বছরের ১৯ জুলাই ছেলের জন্য দুধ কিনতে বের হয়ে ঢাকার মিরপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। মারা যায় ২৩ জুলাই। তার অনুপস্থিতে আমরা অসহায় হয়ে পড়েছি। মূলত তার আয়ের ওপর ভরসা করে আমার ছোট ছেলেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। এখন তাকে কষ্ট করে চলতে হচ্ছে। এ ছাড়া শুভর ছেলে ও স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

এদিকে ছেলের নামে একটি সড়কের নামকরণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন আবু সাঈদ। তিনি জানান, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন এবং ব্যক্তিগতভাবে কিছু নগদ সহায়তা তাদের দেওয়া হয়েছে।

শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, ১৪ মাস বয়সি সন্তান মোস্তাফিজ মুহিনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হয়। তবে তাকে শুভর পরিচয়ে বড় করতে চাই।

Related Posts

অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026
বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

October 15, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version