মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সহকারী প্রক্টরকে ধাক্কা দিয়ে মাদকসেবীকে ছাড়িয়ে নিলেন ছাত্রদল নেতা

নভেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মুরাল কমপ্লেক্সের পাশে বসে মাদক সেবন করছিলেন। এ সময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। সহকারী প্রক্টর আরিফুল ইসলাম তাদের মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আটক করে মাদকসেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় ছাত্রদল নেতা জহির সেখানে এসে কোনো কিছু না জেনেই ক্ষিপ্ত হন এবং সহকারী প্রক্টরকে ধাক্কা দেন। এতে ওই শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জহির বলেন, “একজন শিক্ষক কিভাবে বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে কাউকে আটকাতে পারেন? তিনি একজন শিক্ষার্থীকে অপমান করেছেন, আমি সেটা মেনে নিতে পারিনি।”

অন্যদিকে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম জানান, “আমরা কয়েকজন শিক্ষার্থীকে মুরাল কমপ্লেক্সের পাশে বসে থাকতে দেখি। মাদকসেবনের সন্দেহ হলে সেখানে যাই এবং ধোঁয়া ও মাদকের গন্ধ পাই। আমাদের দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়। একজনকে ধরে কথা বলছিলাম, তখন জহির এসে কিছু না জেনে আমার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ছাড়িয়ে নেয়।”

প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, বিষয়টি আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে তোলা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

দেশের সব মাদরাসার জন্য সরকারের জরুরি নির্দেশনা

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

জুলাই ৭, ২০২৬

দীর্ঘ দুই দশকের লড়াই সংগ্রামের পর গাজার শাসনভার ছেড়ে দিল হামাস

জুলাই ৭, ২০২৬

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনকে স্বাগত জানালেন রুমিন ফারহানা

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version