শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

লন্ডনে গিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ১, ২০২৫
A A
লন্ডনে গিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি রাজনৈতিক দলের চাপের মুখে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করেছেন। শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময়ের পর এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ধারণা করা হচ্ছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন ডা. তাহের।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ওই ভিডিও বার্তা দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

তিনি বলেন, গত উপদেষ্টা পরিষদের বৈঠকের আগের সপ্তাহে আরপি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা তার মতে একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের সামিল এবং এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

ডা. তাহের অভিযোগ করেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের প্রতিফলন। তার বক্তব্যে উঠে আসে, লন্ডনে গিয়ে চাপের মুখে রোডম্যাপ ঘোষণা ও পরিষদের পূর্বের সিদ্ধান্ত বদল তারই উদাহরণ।

আরওপড়ুন

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনাকে তিনি সরকারের নিরপেক্ষতার ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দল নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে—এ দাবি বহাল রাখা উচিত। তা না হলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তিনি।

বিএনপিকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে ডা. তাহের বলেন, নির্বাচন সামনে রেখে এমন অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা থেকে পিছিয়ে আসা মানে হবে সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। তিনি বিশ্বাস প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের পরিকল্পনা থেকে সরে দাঁড়াবেন না।

বার্তার শেষে ডা. তাহের প্রধান উপদেষ্টার প্রতি দৃঢ় অবস্থান নিয়ে সংস্কার বাস্তবায়নে সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মার্চ ২০, ২০২৬
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী
জামায়াত

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী

মার্চ ২০, ২০২৬
৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাত, চায়ের দোকানির মৃত্যু
বাংলাদেশ

৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাত, চায়ের দোকানির মৃত্যু

মার্চ ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাটির নিচে মিসাইল আর ড্রোনের শহর, এ যেনো আরেক ইরান

মাটির নিচে মিসাইল আর ড্রোনের শহর, এ যেনো আরেক ইরান

মার্চ ২০, ২০২৬
‘ইরানে আগের চেয়েও কট্টর পারমাণবিক-উচ্চাকাঙ্ক্ষী শাসন আসছে’ — ভয়ে ইসরাইল

‘ইরানে আগের চেয়েও কট্টর পারমাণবিক-উচ্চাকাঙ্ক্ষী শাসন আসছে’ — ভয়ে ইসরাইল

মার্চ ২০, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০