সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প: সরোয়ার তুষার

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আগামী রাজনীতিতে নৌকার বিকল্প হবে শাপলা। নৌকা ডুবে গেছে, এবার শাপলাই ভাসবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এনসিপির সমন্বয় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে, তবে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা সম্ভব। কলি কিছুদিন পানিতে ভিজলেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।”

আরওপড়ুন

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান

নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে তুষার বলেন, “অনেক জল ঘোলা করেছেন। একবার দিব না বলে ফেলেছেন। অহংকারের জায়গায় না গিয়ে যুক্তির জায়গায় আসুন। এই কমিশন বিশেষ একটি দলের প্রভাবে পরিচালিত হচ্ছে। তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এখন না ভোটের ক্যাম্পেইন করছে। তাদের ৩০ শতাংশ ভোট না ভোটে গেলেও, বাকি ভোটেই জুলাই সনদ পাস হবে। তখন আয়নায় মুখ দেখানো কঠিন হবে তাদের জন্য। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই হ্যাঁ-না ভোটের আয়োজন করেছিলেন, অথচ আজ তারাই হ্যাঁ-না ভোটের বিরোধিতা করছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণ তাদের দুমড়ে-মুচড়ে পদ্মায় ফেলে দেবে। আওয়ামী লীগের পর সবচেয়ে বড় ক্ষতি করেছে জাতীয় পার্টি। এখন আওয়ামী লীগের আরেক রূপ দেখানোর চেষ্টা চলছে জাতীয় পার্টির ব্যানারে—এটা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদসহ অন্যান্য নেতারা।
সভায় ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর ও শরিয়তপুরের কয়েকশ এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
বাংলাদেশ

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬
নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান
খেলা

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান

এপ্রিল ১৩, ২০২৬
জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন
বাংলাদেশ

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

এপ্রিল ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

    সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬
নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান

এপ্রিল ১৩, ২০২৬
জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০