শনিবার, জুন ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সুদানে গণহত্যার অভিযোগে আরএসএফের কয়েকজন যোদ্ধা গ্রেফতার

নভেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারে সংঘটিত সহিংসতা ও নির্যাতনের অভিযোগে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) তাদের কয়েকজন যোদ্ধাকে গ্রেফতার করেছে। জাতিসংঘ জানিয়েছে, দারফুর ও পার্শ্ববর্তী কোরদোফান অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি অব্যাহত রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালাচ্ছিল আরএসএফ, রোববার দীর্ঘ ১৮ মাসের অবরোধ শেষে এল-ফাশার দখল করে। শহরটি দখলের পর আরএসএফের বিরুদ্ধে গণহত্যা, শিশু হত্যা, বেসামরিক মানুষকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, এল-ফাশার দখলের সময় সংঘটিত অনিয়মের অভিযোগে কয়েকজন যোদ্ধাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন আবু লুলু, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে নিরস্ত্র মানুষকে গুলি করতে দেখা গেছে। আরএসএফ দাবি করেছে, তাদের আইনের আওতায় ন্যায্য বিচার দেওয়া হবে।

এল-ফাশারের দখলের পর শহরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হতাহত ও পালানো মানুষের সংখ্যা নির্ধারণ করা কঠিন। জাতিসংঘের তথ্যে, রোববার থেকে এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ এল-ফাশার থেকে পালিয়েছে। আরও প্রায় ১ লাখ ৭৭ হাজার মানুষ এখনও শহরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

সত্যতা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আবু লুলু ও আরএসএফের অন্যান্য সদস্যদের নিরস্ত্র মানুষকে হত্যা এবং মৃতদেহের পাশে উল্লাস করতে দেখা গেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, এল-ফাশারে আরএসএফ প্রবেশের পর গণহত্যার রিপোর্ট পাওয়া গেছে এবং ভয়াবহ পরিস্থিতি এখনও চলছে। তিনি বলেন, উত্তর দারফুরের সাম্প্রতিক ঘটনায় আরএসএফের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে প্রাপ্তবয়স্ক মানুষের দেহাবশেষ এবং রক্তের দাগের মতো বিবর্ণ চিহ্ন লক্ষ্য করা গেছে।

আরএসএফ অভিযোগ করেছে, সেনাবাহিনী উত্তর কোরদোফানের একটি বিদ্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। তবে সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

এল-ফাশারের দখলের মাধ্যমে আরএসএফ দারফুরের পাঁচটি রাজ্য রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে, কার্যত দেশকে পূর্ব-পশ্চিম অক্ষ বরাবর বিভক্ত করেছে। জাতিসংঘ সতর্ক করেছে, সহিংসতা দারফুর ছাড়িয়ে কোরদোফানেও ছড়িয়ে পড়ছে, যা নতুন সামরিক সংঘাতের ইঙ্গিত দেয়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জুন ২৭, ২০২৬
প্রধান সংবাদ

চীনের সঙ্গে ২৪ জে-১০সিই যুদ্ধবিমান চুক্তি, প্রকাশ্যে আসছে নতুন তথ্য

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদক সিন্ডিকেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত: শিবির সভাপতি

জুন ২৭, ২০২৬

ধোলাইখালে পাবলিক টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

জুন ২৭, ২০২৬

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version