বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সাবেক সেনা কর্মকর্তাদের কক্সবাজারে গেট টুগেদার নিয়ে রহস্য

নভেম্বর ২, ২০২৫
A A
২৩ সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, তালিকায় রয়েছেন বর্তমান ও সাবেক কর্মকর্তাও
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী সৈকত এলাকার সেনা পরিচালিত পাঁচতারকা হোটেল ‘বে-ওয়াচ’-এ সাবেক সেনা কর্মকর্তাদের একটি গেট টুগেদারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। গত ৩০ অক্টোবর আর্মি এভিয়েশনের একটি পরিবহন বিমানে ঢাকায় থেকে তারা কক্সবাজারে পৌঁছান এবং উক্ত হোটেলে ওঠেন।

জানা গেছে, ৪৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান মিঞা, যিনি অর্ডিন্যান্স কোরের সাবেক কর্মকর্তা। দলে ছিলেন ৮ জন সাবেক মেজর জেনারেল, ১২ জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর, পাশাপাশি কয়েকজন পরিবারের সদস্যও সফরে যোগ দেন।

এ দুদিন হোটেলটিতে অন্য কোনো অতিথির বুকিং নেওয়া হয়নি বলেও জানা গেছে। অনলাইন বুকিং সাইটেও ৩০ ও ৩১ অক্টোবর ‘সোল্ড আউট’ দেখানো হয়।

এটি সেনা সদর থেকে করা আয়োজন—এমন গুঞ্জন থাকলেও আইএসপিআর জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। সরকারি ছুটির দিন হওয়ায় তারা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কর্মকর্তারা অবকাশ যাপন, বিচ ভ্রমণ ও গেট টুগেদার পার্টিতে অংশ নেন। যদিও আনুষ্ঠানিকভাবে ‘প্রবীণদের সম্মাননা অনুষ্ঠান’ বলা হলেও, এর পেছনে অন্য উদ্দেশ্য আছে কি না—সেটি নিয়ে আলোচনা চলছে। বিশেষত কিছু বিতর্কিত সাবেক সামরিক কর্মকর্তার উপস্থিতি সংশয় আরও বাড়িয়েছে। তবে দলে বেশ কয়েকজন সম্মানিত ও নির্দোষ প্রবীণ কর্মকর্তাও ছিলেন।

উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবেক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান এবং ভারত সরকারের পদ্মশ্রী পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির।

হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য প্রদান করেননি। হোটেলের কর্মীরাও নিজেদের পরিচয় প্রকাশে অনীহা দেখান।

কক্সবাজারের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সাবেক কর্মকর্তাদের এই দলটি ৩০ অক্টোবর থেকে অবস্থান করছে এবং ২ নভেম্বর কক্সবাজার ছাড়ার কথা।

এ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতির গুঞ্জন থাকলেও সূত্র জানায়, তিনি ইতোমধ্যে কক্সবাজার সফর শেষে ফিরে গেছেন এবং ওই অনুষ্ঠানে যোগ দেননি।

সম্পর্কিত খবর

এনসিপি

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে

আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ

আমাদের স্মৃতিতে দীর্ঘ ৩৬ দিনের মাস জুলাই: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে

আগস্ট ৫, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

আগস্ট ৫, ২০২৬

আমাদের স্মৃতিতে দীর্ঘ ৩৬ দিনের মাস জুলাই: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version