রবিবার, এপ্রিল ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

গোপালগঞ্জে মহিলা দল নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। দলীয় পদ ব্যবহার করে মানুষকে মিথ্যা মামলায় জড়ানো, অর্থ হাতিয়ে নেওয়া ও মারধরের অভিযোগে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অভিযুক্ত নেত্রী কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগম। তিনি ফুকরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত হোসেন সরদারের মেয়ে।

লাইজু বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুধু সাধারণ মানুষই নয়, বিএনপির স্থানীয় নেতারাও। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে শতাধিক ভুক্তভোগী জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীদের দাবি, লাইজু বেগম একাধিক বিয়ের তথ্য গোপন করে বিভিন্ন ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলছেন। এছাড়া দলের নাম ভাঙিয়ে লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ আদায় করাই তাঁর নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা বদরুল আলম বলেন, “গত ১০ অক্টোবর লাইজুর আগের স্বামী ফুকরা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় লাইজু এসে তাঁর ওপর চড়াও হয়। আমি বাধা দিলে আমার বিরুদ্ধেই ছিনতাইয়ের অভিযোগ করে থানায় মামলা দেয়। কয়েক দিন পর একই ঘটনার ভিত্তিতে আদালতে ধর্ষণ মামলাও করে।”

আরওপড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ

ফুকরা গ্রামের ভ্যানচালক চঞ্চল মোল্যা বলেন, “দুই মাস আগে লাইজু বাজার থেকে একটি ওয়ারড্রব বাড়িতে পৌঁছে দিতে বলে। আমি অসুস্থ থাকায় রাজি না হওয়ায় সে নিজেই ওয়ারড্রব ভেঙে ফেলে। পরে উল্টো আমাকে দোষারোপ করে টাকা দাবি করে এবং পুলিশে দেওয়ার ভয় দেখায়। শেষ পর্যন্ত মান-সম্মানের ভয়ে দুই হাজার টাকা দিই।”

ধলগ্রামের সাজ্জাদুল ইসলাম রানা জানান, “লাইজু আমাকে বাজারে ডেকে নিয়ে গালাগাল করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে।”

স্থানীয় ব্যবসায়ী শাহ আলম বলেন, “লোকজনকে ফাঁসিয়ে অর্থ আদায় করা তার অভ্যাসে পরিণত হয়েছে। তার এমন কর্মকাণ্ডে এলাকা ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

লিটন সরদার নামে এক যুবক অভিযোগ করেন, “লাইজু আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করেছে। এখন আপসের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে।”

এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোন করা হলেও লাইজু বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম বলেন, “আমরা তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
বাংলাদেশ

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

এপ্রিল ১২, ২০২৬
আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ
বাংলাদেশ

আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ

এপ্রিল ১২, ২০২৬
ম্যানেজিং কমিটিতে আসতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা
বাংলাদেশ

ম্যানেজিং কমিটিতে আসতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

এপ্রিল ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

এপ্রিল ১২, ২০২৬
ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পৌঁছাতে অক্ষম

ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পৌঁছাতে অক্ষম

এপ্রিল ১২, ২০২৬
যশোরে কৃত্রিম নকল দুধ তৈরির ভয়াবহ চক্রের সন্ধান

যশোরে কৃত্রিম নকল দুধ তৈরির ভয়াবহ চক্রের সন্ধান

এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০