বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রাতের ভোটের দুই এমপি আবারো পেলেন বিএনপির মনোনয়ন

- তুর্জ খান
নভেম্বর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জের বিতর্কিত দুই সাবেক এমপি আমিনুল ইসলাম ও হারুনুর রশীদকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে “রাতের ভোটের এমপি” হিসেবে সমালোচিত এই দুই নেতাকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। যদিও এই সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর শপথ গ্রহণ করে এই দুই এমপি তৎকালীন শেখ হাসিনা সরকারকে বৈধতা দেন বলে অভিযোগ রয়েছে। সে সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। অথচ এবার সেই দুজনই আবার দলের মনোনয়ন পেয়েছেন।

নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করে আমিনুল ইসলামকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানান। তাদের অভিযোগ, সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দলীয় নেতাকর্মী হত্যার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি (আমিনুল ইসলাম) কোনো আন্দোলনে ছিলেন না। নেতাকর্মীরা জেলে ছিলেন, কিন্তু তিনি পাশে দাঁড়াননি। এমন একজনকে মনোনয়ন দেওয়া হতাশাজনক।”

তবে জেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীপ্রত্যাশী রফিকুল ইসলাম বলেন, “দলের সর্বোচ্চ নেতৃত্ব যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করব। ধানের শীষের জয় নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।”

২০১৮ সালের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম পেয়েছিলেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ পেয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল ওদুদ পেয়েছিলেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

সম্পর্কিত খবর

এনসিপি

বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি; পীরগঞ্জে জাতীয় যুব শক্তি নেতা আটক

এপ্রিল ৮, ২০২৬
বাংলাদেশ

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
বাংলাদেশ

জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি; পীরগঞ্জে জাতীয় যুব শক্তি নেতা আটক

এপ্রিল ৮, ২০২৬

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

এপ্রিল ৭, ২০২৬

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version