শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিবিধ

আ.লীগ ‘পরিবার ত্যাগ’ করা সেই শ্রাবণ পেলেন ধানের শীষ

নভেম্বর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও শ্রাবণ বেছে নিয়েছেন ভিন্ন পথ— এখন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে লড়বেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। এতে যশোর-৬ আসনে শ্রাবণের নাম আনুষ্ঠানিকভাবে আসে আলোচনায়।

দীর্ঘ এক যুগ পর গত ২০ সেপ্টেম্বর নিজ জন্মভূমি কেশবপুরে ফেরেন রওনকুল ইসলাম শ্রাবণ। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণায় অংশ নিতে তিনি এলাকায় আসেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তার আগমন ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল ও মোটরসাইকেল বহর নিয়ে তাকে অভ্যর্থনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাজনীতিতে যুক্ত হন রওনকুল ইসলাম শ্রাবণ। ২০০৩ সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মুহসীন হলের আবাসিক ছাত্র হিসেবে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন সংগঠনের পরিচিত মুখ। ২০২২ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পরে ২০২৩ সালের আগস্টে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত হন।

রাজনৈতিক মতাদর্শে ভিন্ন পথে হাঁটার কারণে শ্রাবণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। বড় ভাই মুস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান; অপর দুই ভাইও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের এই প্রভাবশালী আওয়ামী লীগ পটভূমি সত্ত্বেও রওনকুল ইসলাম শ্রাবণ বিএনপির রাজনীতিতে অবিচল থেকে নিজের অবস্থান সুসংহত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার পরিবার ভিন্ন মতাদর্শের হলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, “কেশবপুরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। আমি নির্বাচিত হলে এই সমস্যার স্থায়ী সমাধান করব। মানুষের মন জয়ই হবে আমার মূল লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পারিবারিক পটভূমি ও নিজের দৃঢ় অবস্থানের কারণে রওনকুল ইসলাম শ্রাবণ এখন কেশবপুর রাজনীতিতে এক ব্যতিক্রমী প্রতীক হয়ে উঠেছেন।

সম্পর্কিত খবর

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

নভেম্বর ২১, ২০২৫
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

নভেম্বর ১৯, ২০২৫
রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

নভেম্বর ১৯, ২০২৫

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version