মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চট্টগ্রামের রাউজানে এবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন—সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। স্থানীয় সূত্র জানায়, তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে কয়েকজন নেতাকর্মী বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ গ্রুপ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরওপড়ুন

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার এক কর্মকর্তা বলেন, “গুলির খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা বা কী কারণে গুলি করেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় নেতৃত্ব ও দলীয় আধিপত্যের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ এলাকায় বিএনপির চট্টগ্রাম–৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। সেই সময় গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও দুজন।

পুলিশ জানায়, নিহত বাবলার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের ১৯টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামজারবাগে গুলির ওই ঘটনাটির সঙ্গে রাউজানের সংঘর্ষের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন
বাংলাদেশ

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প
আন্তর্জাতিক

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

এপ্রিল ৭, ২০২৬
হত্যা মামলায় ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
প্রধান সংবাদ

হত্যা মামলায় ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

এপ্রিল ৭, ২০২৬
ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০