মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাসিনার প্রেতাত্মাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি: সুরঞ্জন ঘোষ

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, সাবেক ছাত্রদল নেতা ও হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডের সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষ বলেছেন, “আগামী দিনের রাজনীতির ফয়সালা হবে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত আড়াই মিনিটের এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের হাসিনার প্রেতাত্মাদেরকেই বিএনপি মনোনয়ন দিয়েছে—এটা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনার সঙ্গে কে কত ঘণ্টা কথা বলেছে, কে কত টাকা লেনদেন করেছে—সব তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। সময়মতো প্রকাশ করব।”

সুরঞ্জন ঘোষ আরও বলেন, “দেশ এখন নির্বাচনমুখী। বিএনপি মহাসচিব বলেছেন, ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। কিন্তু আমরা জানি, যেসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে ৫ আগস্টের পর, তাদের অনেকেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে কেউ বিএনপির মনোনয়ন নিতে পারে না। যারা এমন মনোনয়ন দিয়েছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।”

আরওপড়ুন

মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, “হিন্দুদের ভোট চান, কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতাদের মনোনয়ন দেন না—এটা অন্যায়। নব্বই ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও ছাত্রদল গঠনে অনেক হিন্দু ছাত্র নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আন্দোলন করেছি, এরশাদকে উৎখাত করেছি। আজ আমাদের বঞ্চিত করে ভোট চাইছেন—তা হতে পারে না।”

তার ফেসবুক ভিডিও বার্তা নিয়ে জানতে চাইলে সুরঞ্জন ঘোষ বলেন, “এটাই আমার বক্তব্য। আমি কারও নাম উল্লেখ করিনি।”

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমানকে, যিনি অতীতে বিভিন্ন বিতর্কের কারণে আলোচিত-সমালোচিত ছিলেন।

সম্পর্কিত খবর

মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ
বাংলাদেশ

মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

এপ্রিল ৭, ২০২৬
জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা
বাংলাদেশ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

এপ্রিল ৭, ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ
বাংলাদেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক

এপ্রিল ৭, ২০২৬
পাকিস্তানের তৈরি নতুন কামিকাজে ড্রোন ‘মুদামির এলআর’

পাকিস্তানের তৈরি নতুন কামিকাজে ড্রোন ‘মুদামির এলআর’

এপ্রিল ৭, ২০২৬
জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০