মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিএনপি বহিষ্কৃত ৪০ নেতাকে পুনরায় দলে নিয়েছে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ৯, ২০২৫
A A
সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে অপরাধের ন্যায্য ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ৪০ জন নেতাকর্মীকে পুনর্বহাল করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছিল, তারাই ফের দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচন বিএনপি বর্জন করেছিল। কেন্দ্রীয় নির্দেশে দলীয় নেতাকর্মীদেরও নির্বাচনে অংশ না নিতে বলা হয়। সে সময় মেয়র পদে প্রার্থী হননি তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী।

তবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ৪৩ জন নেতা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর পরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

পরে এসব নেতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে দলে ফেরার আবেদন জানান। দীর্ঘ আলোচনা শেষে তাদের রাজনৈতিক অবদান ও সংগঠনের প্রতি আনুগত্য বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

আরওপড়ুন

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

দলে পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—
১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দিন কামু,
৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু,
৫ নম্বর ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ,
৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম,
১০ নম্বর ওয়ার্ডের মো. সাঈদুর রহমান জুবের,
১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মতছির,
১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম,
১৫ নম্বর ওয়ার্ডের মো. মুজিবুর রহমান,
১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী,
২২ নম্বর ওয়ার্ডের বদরুল আজাদ রানা,
২৩ নম্বর ওয়ার্ডের মামুনুর রহমান মামুন,
২৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন,
২৫ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ,
২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ রনি,
২৮ নম্বর ওয়ার্ডের আলী আব্বাস,
২৯ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন,
৩০ নম্বর ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া,
৩১ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মুকিত,
৩২ নম্বর ওয়ার্ডের অ্যাড. হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ,
৩৩ নম্বর ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম,
৩৭ নম্বর ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়,
৩৮ নম্বর ওয়ার্ডের উসমান হারুন পনির,
৩৯ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন,
৪০ নম্বর ওয়ার্ডের আব্দুল হাছিব,
৪২ নম্বর ওয়ার্ডের সুমন আহমদ সিকদার।

এ ছাড়া সংরক্ষিত আসনের মধ্যে রয়েছেন—
২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সালেহা কবির শেলী;
১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন;
১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি;
এবং ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি এড়াতে সবাইকে সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত খবর

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক
জামায়াত

জামিন পেলেন সাওদা সুমি, জামিনের পরও থামছে না গ্রেফতার বিতর্ক

এপ্রিল ৭, ২০২৬
জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা
বাংলাদেশ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

এপ্রিল ৭, ২০২৬
সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ
জামায়াত

বিবি সাওদা গ্রেপ্তার: সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড়

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মোজতবা খামেনি

এপ্রিল ৭, ২০২৬
মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

মালয়েশিয়া থেকে আসছে অকটেনভর্তি জাহাজ

এপ্রিল ৭, ২০২৬
ইসফাহান অভিযানে মার্কিন বাহিনীর বড় ধাক্কার অভিযোগ

ইসফাহান অভিযানে মার্কিন বাহিনীর বড় ধাক্কার অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০