মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পৌর নির্বাহী) মো. মনিরুজ্জামান বিএনপির কর্মী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে সরকারি চাকরিবিধির পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

রবিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় বিএনপির এক কর্মী সমাবেশে তিনি বক্তব্য দেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম।

সোমবার দুপুর থেকে পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের তিন মিনিটের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
“আমরা এমন একজন নেতাকে পেয়েছি, যিনি কখনও ঘুমিয়ে স্বপ্ন দেখেননি। তিনি ১৭ বছর ধরে সরিষাবাড়ীবাসীর জন্য জেগে জেগে স্বপ্ন দেখেছেন… আমি সবার প্রতি আহ্বান জানাবো, আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল করবেন না।”

আরওপড়ুন

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এই বক্তব্য তিনি নিজ ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেন। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯–এর বিধি ৫ (১) ও ৫ (২) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মনিরুজ্জামান ফোন ধরেননি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে দেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস এম আলমগীর বলেন,
“সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোনোভাবেই এমন রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।”

তিনি আরও জানান, মনিরুজ্জামান নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না এবং প্রায়ই কর্তৃপক্ষকে না জানিয়েই অফিস ত্যাগ করেন। বিষয়টি নিয়ে প্রশাসন আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করছে।

সম্পর্কিত খবর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
বাংলাদেশ

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

এপ্রিল ৭, ২০২৬
সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ
জামায়াত

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
বাংলাদেশ

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

এপ্রিল ৭, ২০২৬
জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

এপ্রিল ৭, ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০