বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ রাজধানীতে , গ্রেপ্তার ৫৫২

- তুহিন সিরাজী
নভেম্বর ১১, ২০২৫
A A
ককটেল বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত অক্টোবর থেকে এ পর্যন্ত রাজধানীতে ১৪টি ঝটিকা মিছিল হয়েছে। এসব স্বল্পস্থায়ী মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সংগঠনটি নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। এ সময় ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কমিশনার আরও বলেন, গোয়েন্দা তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—গ্রেপ্তারদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে অর্থের বিনিময়ে রাজধানীতে এসে এসব মিছিলে অংশ নেয় এবং পরে আবার বাইরে ফিরে যায়। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা বা ব্যস্ত সময়ে লক্ষ্যস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। অনেক ক্ষেত্রে এসব ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্টতার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কমিশনার বলেন, “ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

মার্চ ১৭, ২০২৬
আওয়ামী লীগ

ছাত্রলীগ করায় ছেলেকে নোটারি করে ত্যাজ্য ঘোষণা বাবার

মার্চ ১৩, ২০২৬
আওয়ামী লীগ

সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা

মার্চ ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬

ঘুমন্ত ইরানকে জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে: ইরানের স্পিকার

মার্চ ১৯, ২০২৬

মার্কিন ড্রোনের দেহে ইরানি প্রযুক্তি: ব্যাপক উৎপাদনের পথে পেন্টাগন

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version