বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১

মার্চ ১৭, ২০২৬
A A
জয় বাংলা স্লোগান দিয়ে আ.লীগ নেতাকর্মীদের ইফতার বিতরণ, গ্রেফতার ১
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ইফতার বিতরণের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সোবহান মাতুব্বর (৪২) নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশনায় এবং জেলা ও শহর যুবলীগের একাধিক নেতার সহযোগিতায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর দাবি করেছেন, ইফতার বিতরণ করার কারণে নয়, বরং স্লোগান দেওয়ার অপরাধে সোবহানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ এই দাবি নাকচ করে দিয়ে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ওই কর্মসূচির ভিডিওতে সোবহানকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। তিনি আরও জানান, সোবহান মূলত পাশের সালথা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ওই নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই ধরনের প্রকাশ্য কর্মসূচি এবং স্লোগান দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সম্পর্কিত খবর

ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

জুলাই ২২, ২০২৬

ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version