বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ ও জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রমনা থানা জামায়াতের আমির আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
বক্তারা অভিযোগ করেন, গত দুই দিন ধরে আওয়ামী লীগ একের পর এক অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা বলেন, “অনেক হয়েছে, আর নয়—এবার যেখানে আওয়ামী লীগ দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ ফারুক, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুসা, আহমেদ আলী সরকার, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ বিভিন্ন মহানগরে একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা জুলাই সনদের বাস্তবায়নকে জাতীয় মুক্তির একমাত্র পথ বলে অভিহিত করেন।







