নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
এর পরিপ্রেক্ষিতে ভোর ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি মঞ্জুরুল হক ভূঁঞা।







