Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জমিয়ত চায় ১২ আসন, বিএনপি রাজি ৫টিতে

November 13, 2025
A A

আগামী জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো নির্ধারণ না হওয়ায় জোটে অস্বস্তি দেখা দিয়েছে। শরিকদের অভিযোগ, তাদের নজর থাকা আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং সহযোগিতা না করায় জোটের ভেতরে অসন্তোষ বাড়ছে।

বিএনপির শীর্ষ নেতারা বলছেন, আসন সমঝোতা চূড়ান্তে দেরি হলে সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানাতে সমস্যা তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে জোটের শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শরিকরা দ্রুত আসন বণ্টনের ঘোষণা ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার নিশ্চয়তা চাইবেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জমিয়ত অন্তত ১২টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ ৫টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তের পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী (সিলেট-৪), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪), মোখলেছুর রহমান চৌধুরী (কিশোরগঞ্জ-১), শোয়ায়েব আহমদ (সুনামগঞ্জ-২) ও তালহা ইসলাম (নড়াইল-২)।

জমিয়তের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আলোচনায় বেশ কয়েকটি আসন নিয়ে দরকষাকষি চলছে। তাদের দাবি, জোটে যাওয়ার আগে অন্তত ১২টি আসনে ছাড় নিশ্চিত করতে হবে। অন্যথায় জোটে না যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের আমির উবায়দুল্লাহ ফারুক বলেন, “বিএনপির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, আলোচনা এখনো চলছে। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আসন চেয়েছি। চাহিদামতো আসন না পেলে জোটে না যাওয়ার বিষয়টি বিবেচনায় রাখছি।”

Related Posts

প্রধান সংবাদ

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026
বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version