মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

- তুর্জ খান
নভেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর মিরপুরে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে আগুন দেওয়ার পর পালানোর চেষ্টা করতে গিয়ে তুরাগ নদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানাধীন নবাবেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইয়াফ (১৮)। তিনি নদীতে ঝাঁপ দেওয়ার পর ডুবে মারা যান বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয়রা রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে একজনকে আটক করে শাহআলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের সড়কে রাখা কিরণমালা পরিবহনের একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক কেরোসিন ছিটিয়ে আগুন দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেললে তারা দৌড়াতে শুরু করে। তখন সাইয়াফ তুরাগ নদে ঝাঁপ দিলে সাঁতার না জানায় ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যুবকেরা শুধু আগুনই দেয়নি—তারা ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। স্থানীয়দের ধাওয়ায় একজনকে হাতেনাতে ধরা হয়, একজন নদে লাফ দিয়ে মারা যায় এবং আরেকজন পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
বাংলাদেশ

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

এপ্রিল ৬, ২০২৬
বাংলাদেশ

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬

গুমের মামলার দেড় বছর: তদন্তে অগ্রগতি না থাকায় ‘মায়ের ডাক’-এর ক্ষোভ

এপ্রিল ৭, ২০২৬

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version