সোমবার, এপ্রিল ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ১৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ গণসমাবেশে যোগ দিতে আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মহাসচিবের উপস্থিতি সত্ত্বেও এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন না চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম সকালে নিশ্চিত করেছেন যে, এই কর্মসূচি সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাদের অভিযোগ—এটি অত্যন্ত দুঃখজনক এবং অশোভন। জেলা বিএনপি না জেনেই এমন গুরুত্বপূর্ণ আয়োজন করা হয়েছে, যা নেতাদের ক্ষুব্ধ করেছে। তারা জানান, জেলা বিএনপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন গণসমাবেশে না যাওয়ার। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।

পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে চলমান কর্মসূচির অংশ হিসেবে এর আগে সকল উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা এবং সাবেক সাংসদ আমিনুল ইসলাম।

আরওপড়ুন

প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, জবাব দেন সালাউদ্দিন, সংসদে নতুন বিতর্ক

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: তীব্র সমালোচনার পর শিক্ষাপ্রতিমন্ত্রী

তবে জেলা বিএনপির নেতাদের অভিযোগ ভিন্ন। তাদের মতে, মনোনয়ন নিয়ে আগের থেকেই কিছু নেতার সঙ্গে বিরোধ চলছিল, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলামকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালের নির্বাচনের পর সংসদে যাওয়া আমিনুল ইসলাম তৃণমূলের আস্থা ধরে রাখতে পারেননি—এ দাবি করে তার মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার মশাল মিছিলও হয়েছে।

অন্যদিকে, অধ্যাপক শাহজাহান মিঞা জানিয়েছেন—জেলা বিএনপির নেতাদের বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন। তার দাবি, বিএনপির সব স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও অসন্তোষ বাড়ছে। জেলা বিএনপি জানাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত তিন নেতা পদ্মা ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে আহ্বায়ক কমিটির বাইরে থাকা নেতারা বলছেন, আন্দোলনের বৃহৎ লক্ষ্যকে কেন্দ্র করে সবাইকে এক হওয়া উচিত।

পরিস্থিতি উত্তপ্ত হলেও সমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, জবাব দেন সালাউদ্দিন, সংসদে নতুন বিতর্ক
প্রধান সংবাদ

প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, জবাব দেন সালাউদ্দিন, সংসদে নতুন বিতর্ক

এপ্রিল ৬, ২০২৬
প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: তীব্র সমালোচনার পর শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রধান সংবাদ

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: তীব্র সমালোচনার পর শিক্ষাপ্রতিমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬
আমি ট্রান্সজেন্ডার নই: বহিষ্কারের পর ছাত্রদল নেতা
বাংলাদেশ

আমি ট্রান্সজেন্ডার নই: বহিষ্কারের পর ছাত্রদল নেতা

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না: ব্যারিস্টার ফুয়াদ

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না: ব্যারিস্টার ফুয়াদ

এপ্রিল ৬, ২০২৬
জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা

এপ্রিল ৬, ২০২৬
আদি হিন্দুদের জন্য নির্ধারিত ১২০ কোটির জমি ইসকনকে ২ লাখে দিয়েছে রাজউক

আদি হিন্দুদের জন্য নির্ধারিত ১২০ কোটির জমি ইসকনকে ২ লাখে দিয়েছে রাজউক

এপ্রিল ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০