Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

November 16, 2025
A A

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন— যারা আল্লাহর রাসুলকে মানে না, তারা মুসলিম হতে পারে না; এই বিশ্বাসের সঙ্গেই বিএনপি একমত। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য রহমত। মুসলমানরা বিশ্বাস করে— ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’, এবং তিনি আখেরি নবী। তার পরে কোনো নবী বা রাসুল আসতে পারেন না। এই চূড়ান্ত বিশ্বাসের বাইরে যারা নিজেকে নবী দাবি করে, তারা ইসলামের মৌলিক আকিদা অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মুসলিম পরিচয়ের ভিত্তি হলো শেষ নবীর প্রতি অটল বিশ্বাস। আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মিল্লাত ঐক্যবদ্ধ থাকলে কেউ মুসলমানদের বিভক্ত করতে পারবে না।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই আন্তর্জাতিক মহাসম্মেলনে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত হন। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা এতে যোগ দেন। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

Related Posts

বাংলাদেশ

রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান

September 22, 2026
আওয়ামী লীগ

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

September 22, 2026
বাংলাদেশ

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান

September 22, 2026

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

September 22, 2026

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version