জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কোনো আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সমর্থকদের প্রতি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীর প্রতি আন্তরিক, তারা যেন কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অবমাননাকর মন্তব্য না করেন। এমন মন্তব্যকারীকে সংগঠনপ্রেমী হিসেবে গণ্য করা হবে না বলেও পরিষ্কার করেন তিনি।
ডা. শফিকুর রহমানের ভাষ্য— কেউ যদি আলেম-ওলামার প্রতি অসম্মানজনক আচরণ করেন, তাহলে ধরে নেওয়া হবে তিনি আসলে জামায়াতে ইসলামীর প্রতি আন্তরিক নন। তিনি লেখার শেষে সকলকে ধন্যবাদ জানান।







