মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

কোলে নিয়ে নববধূকে পার করলেন বর: কোমর সমান পানি, হাঁটু সমান কাদা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ১৬, ২০২৫
A A
কোলে নিয়ে নববধূকে পার করলেন বর: কোমর সমান পানি, হাঁটু সমান কাদা
Share on FacebookShare on Twitter

হঠাৎ দেখলে মনে হতে পারে সমুদ্রসৈকতে কোনো নাটকের শুটিং চলছে। কিন্তু ঘটনাটি ছিল তার চেয়েও বেশি নাটকীয়। চট্টগ্রামের বাঁশখালী থেকে বিয়ে করে নববধূকে নিয়ে নৌপথে সন্দ্বীপে ফিরছিলেন দিবাকর বণিক। ৯ নভেম্বরের সেই আনন্দময় দিনটি মুহূর্তেই বদলে যায় দুর্ভোগে।

কুমিরা থেকে গুপ্তছড়া ঘাটে নামতেই দেখা যায় ভাটা শুরু হয়েছে—সামনে কোমরসমান পানি আর হাঁটুসমান কাদা। উপায় না দেখে নববধূকে কোলে তুলে প্রায় আধা কিলোমিটার কাদা মাড়িয়ে হাঁটতে হয় দিবাকরকে। সেই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দিবাকরকে বলতে শোনা যায়, “আজ আমার আনন্দের দিন। অথচ এই আনন্দের দিনে আমাকে এক হাঁটু কাদা মাড়িয়ে উনাকে কোলে নিয়ে আসতে হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপবাসীর এটাই প্রতিদিনের বাস্তবতা।”

চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে দুর্বিষহ যাতায়াত সংকটের জায়গায় পরিণত হয়েছে এই দ্বীপ। ৮০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সরকারি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ সন্দ্বীপ উপকূলীয় নৌবন্দর ও ঘাটগুলোর দায়িত্বে থাকলেও টেকসই সমাধান এখনও বাস্তবায়িত হয়নি।

আরওপড়ুন

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

ভাটার সময় ঘাট শ্রমিকরা টাকার বিনিময়ে যাত্রীদের কোলে বা কাঁধে তুলে নৌকায় ওঠানামা করান—একেবারে মধ্যযুগীয় কায়দায়। নারী, শিশু ও বয়স্কদের জন্য এই যাত্রা আরও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি, এই দুর্বিষহ যাতায়াতের কারণে প্রসূতির প্রসব এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

২৬ অক্টোবর ঘটে আরেক মর্মান্তিক ঘটনা—এক বৃদ্ধা যাত্রী প্রায় এক কিলোমিটার কাদা ভেঙে স্পিডবোটের দিকে যাওয়ার পথে অচেতন হয়ে পড়ে যান। কয়েকজন যুবক তাকে দুই হাত ধরে টেনে নৌযানের কাছে নিয়ে যান। ঘটনাটির ভিডিওও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সমাধান সম্পর্কে জানতে চাইলে বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর ও পরিবহন) নয়ন শীল বলেন, চলমান খননকাজ শেষ হলে ফেরির পল্টুনে স্পিডবোটসহ অন্যান্য যাত্রীবাহী নৌযান ভেড়ানো সম্ভব হবে—তখন এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি মিললেও যাতায়াত ব্যবস্থা আগের মতোই অস্থির ও বিপজ্জনক রয়ে গেছে। ভাইরাল ভিডিওটি আবারও মনে করিয়ে দিল—বিয়ের দিনে নববধূকে কাদার মধ্যে কোলে তুলে এগিয়ে যাওয়ার গল্প শুধু দিবাকরের নয়; এটি সন্দ্বীপের হাজারো মানুষের প্রতিদিনের বাস্তব সংগ্রাম।

সম্পর্কিত খবর

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ
ফিচার

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

মার্চ ১৭, ২০২৬
জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন
ফিচার

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

মার্চ ১৪, ২০২৬
হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার
ফিচার

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার

মার্চ ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আবারও ইসলামী ব্যাংক লুটের ছক? নতুন গভর্নর ও এমপিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আবারও ইসলামী ব্যাংক লুটের ছক? নতুন গভর্নর ও এমপিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মার্চ ১৭, ২০২৬
অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

মার্চ ১৭, ২০২৬
দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০