Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

২০ দলীয় জোটে একসঙ্গে থাকতে বিরোধ ছিল না— খতমে নবুয়ত মঞ্চে উত্তেজনার জন্য জমিয়ত মুরুব্বিকে দায় দিলেন আবু আম্মার আব্দুল্লাহ

November 16, 2025
A A

মধুপুরী হাফেজের ছেলে আবু আম্মার আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে খতমে নবুয়ত সম্মেলনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত–জমিয়ত বিরোধ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, জামায়াত ও জমিয়ত দীর্ঘদিন ২০ দলীয় জোটে একসাথে কাজ করেছে—তখন জামায়াত নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন হঠাৎ জামায়াতকে ‘হারাম’ বলা হচ্ছে—এর কারণ জানতে চান তিনি। তার অভিযোগ, যেভাবে জমিয়তের নেতাদের দাওয়াত দিয়ে সম্মেলনে আনা হয়েছে, একইভাবে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিকেও দাওয়াত দেওয়া হয়েছে। এটি কোনো দলীয় রাজনৈতিক আয়োজন নয়, তাই এখানে ব্যক্তিগত ক্ষোভ দেখানোর সুযোগও নেই বলে মন্তব্য করেন তিনি।

আল্লামা ওবায়দুল্লা ফারুককে দাওয়াতি অতিথি হিসেবে উল্লেখ করে আব্দুল্লাহ বলেন, পুরো সুন্দর আয়োজনের মাঝেই তিনি অনাকাঙ্ক্ষিতভাবে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। পীরসাহেব মধুপুর হুজুরের অনুরোধে জামায়াতের সেক্রেটারি বক্তব্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার প্রসঙ্গ তুললেও ওবায়দুল্লা ফারুক এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বারবার আপত্তি জানাতে থাকেন। এতে অনুষ্ঠানের পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে বলে উল্লেখ করেন তিনি। পরে আয়োজকদের বাধায় তিনি আসনে ফিরে যান, হলেও জমিয়তের অনেক নেতা এ ঘটনায় বিরক্ত হন।

আব্দুল্লাহ প্রশ্ন তোলেন—আব্বাসী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন কাদিয়ানী বিরোধী বক্তারা বক্তব্য দিতে পারলে দাওয়াতি অতিথি হিসেবে জামায়াতের প্রতিনিধি কেন বক্তব্য দেবেন না? তার মতে, দাওয়াতি অতিথি হলে বক্তব্য দেওয়ার অধিকার থাকেই।

তিনি আরও বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্য চলাকালীন জমিয়তের মুরুব্বিদের উচিত ছিল একইভাবে তাকে চ্যালেঞ্জ করা, বিশেষ করে কাদিয়ানী বিষয়ে তার অবস্থান স্পষ্ট করানো। কিন্তু তারা নীরব থাকায় সবাই আশ্চর্য হয়েছেন। তার মতে, জমিয়তের সেই মুরুব্বির উত্তেজনামূলক আচরণে পীরসাহেব মধুপুর ও হেফাজত আমীরও ক্ষুব্ধ হন, যেন মনে হচ্ছিল পুরো আয়োজনটি জমিয়তই পরিচালনা করছে।

Related Posts

প্রধান সংবাদ

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026
বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version