ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন ১৬ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
সাক্ষাতে বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আগামী দিনে আরও বেগবান হবে।
বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।







