সোমবার (১৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
বক্তৃতায় এটিএম আজহারুল ইসলাম বলেন, “বিনা অপরাধে ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল। অথচ আজ তারই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন—এ জন্য আমি শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় ও নীতির পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তির মূল ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় আরও বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।







