বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রধান উপদেষ্টা

নভেম্বর ১৮, ২০২৫
A A
নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রধান উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাচ আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গে ড. ইউনূস পুনর্ব্যক্ত করেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘এবার রেকর্ডসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। স্বৈরশাসনের অধীনে আগের তিনটি কারচুপির নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক সময়। আন্দোলনের সময় দেয়ালে গ্রাফিতি আঁকা তরুণরাই এবার ভোট দিতে আসবে।’

সাক্ষাতে ডাচ উপমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের কাজ প্রশংসনীয়। সদ্য প্রণীত শ্রম আইনেরও তিনি প্রশংসা করেন এবং উল্লেখ করেন, এটি বাংলাদেশে ইউরোপীয় ও ডাচ বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।

তিনি জানান, নেদারল্যান্ডস শিগগিরই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা করছে, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

ডাচ উপমন্ত্রী বলেন, ‘পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস বাংলাদেশের উন্নয়ন অংশীদার। এখন আমরা এটিকে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক আরও সমতাভিত্তিক অংশীদারত্বে উন্নীত করতে চাই।’

তিনি আরও জানান, ডাচ কোম্পানিগুলো শুধু বাংলাদেশ থেকে পণ্য আমদানিই নয়, বরং বিনিয়োগ এবং সক্রিয় অংশীদার হিসেবে কাজ করতেও আগ্রহী।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version