বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ডে মজলুমের কান্না কিছুটা থামবে: জামায়াত আমির

নভেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে মজলুমদের কান্না কিছুটা হলেও থামবে। তাঁর দাবি—এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন ডাকলেও সাধারণ মানুষ তাতে কোনো সাড়া দেয়নি।

মঙ্গলবার রাতে ঢাকা–১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকার ইব্রাহিমপুরে ‘ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী’ আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি মানবিক রাষ্ট্র চায়—যেখানে সবাই সবার প্রতি সম্মান দেখাবে এবং নাগরিকেরা সত্যিকারের স্বাধীনতার অনুভূতি নিয়ে বাঁচতে পারবে। তাঁর বক্তব্যে উঠে আসে, তাদের রাজনৈতিক সংগ্রাম কোনো ব্যক্তি­কেন্দ্রিক বা দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সমাজকে বিষাক্ত এই চক্র থেকে মুক্ত করতে হবে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শক্তির জোরে নয়, ন্যায় ও সততার ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি।

যুব সমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, চব্বিশে যারা বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে—তাদের প্রত্যাশার মূল্য আছে। সেই প্রত্যাশা পূরণে তারা লড়াই চালিয়ে যাবে বলে জানান। যুবকদের দক্ষতা, সচেতনতা ও ভোটাধিকারের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনকে ঘিরে কালো টাকা ও পেশিশক্তির দাপটে ভোট হাইজ্যাকের চেষ্টা চলছে। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুবসমাজ নিজেদের ভোট রক্ষা করতে প্রস্তুত হবে এবং কারো অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না।

নিজ নির্বাচনি এলাকা ঢাকা–১৫ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এলাকায় বহুদিন সন্ত্রাস ও বিশৃঙ্খলার পরিবেশ ছিল। তিনি জানান, এটি সন্ত্রাসমুক্ত করে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে। পার্ক, খেলার মাঠ, ড্রেনেজ ব্যবস্থা—সবকিছু উন্নয়নের পরিকল্পনার মধ্যে রয়েছে। জনগণের অনুদানে হলেও এসব কাজ সম্পন্ন করা হবে, তবে কোনো চাঁদাবাজির সুযোগ থাকবে না।

তাঁর মতে, এলাকায় শৃঙ্খলা ও সচেতনতা তৈরি করতে পারলে এটি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে উঠবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬
জামায়াত

জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তরুণীকে ধর্ষণের জেরে পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

আগস্ট ৬, ২০২৬

ছাত্র-জনতার ফতেহ গণভবনের গল্প: সিবগাতুল্লাহ

আগস্ট ৬, ২০২৬

বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বিরোধী দলীয় নেতা

আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version