জুলাই জাতীয় সনদে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি এবং পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ আট দল যে কর্মসূচি ঘোষণা করেছিল, তাতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ নভেম্বর রংপুরের পরিবর্তে রাজশাহী বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিভাগীয় সমাবেশের তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার আন্দোলনরত আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দলের লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার আগের ঘোষিত সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে। সংশোধিত কর্মসূচি হলো—
১ ডিসেম্বর: খুলনা
২ ডিসেম্বর: বরিশাল
৩ ডিসেম্বর: রংপুর
৪ ডিসেম্বর: ময়মনসিংহ
৫ ডিসেম্বর: চট্টগ্রাম
৬ ডিসেম্বর: সিলেট বিভাগ
কর্মসূচি সফল করতে আট দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি ব্যাপক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলা ও মহানগরে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটি গঠনের কথাও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







