বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির

নভেম্বর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। তিনি সতর্ক করে বলেন, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশী জাতি আর কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা মেনে নেবে না। ভোটে কারচুপির চেষ্টা হলে জনগণ “বুলেটের মতো” বর্জন করবে এবং দুষ্টচক্রের হাত “অবশ করে দেবে” বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, জুলুম, ফ্যাসিবাদ, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না। জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানবতা ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারলে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে। তিনি অভিযোগ করেন, দেশে হাজারো পরিবার সন্তানহারা হয়েছে, বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে, আর চাঁদাবাজ ও মানবতা-বিরোধীদের কোনো স্থান এ দেশে থাকবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। অনুষ্ঠানে খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬
জামায়াত

জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খুনি হাসিনা ও আ.লীগ প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকব: রাকিব

আগস্ট ৬, ২০২৬

ক্যাম্পাস কী আবার সেই পুরনো রাজনীতিতে ফিরছে?

আগস্ট ৬, ২০২৬

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version