Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে: জামায়াত আমির

November 22, 2025
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই—তবে এই পরিবেশ তৈরি করতেই হবে সবাইকে মিলে। তার দাবি, ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হলে দেশে সংকট তৈরি হতে পারে, আর সেই ধরনের অস্থিতিশীলতা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচন এখন বাস্তবসম্মত নয়, তাই সে প্রসঙ্গ তোলা হচ্ছে না। তিনি জনগণের বিজয়কে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের দিনে গণভোটের মতো পরিস্থিতি তৈরি হলে সহিংসতা বা জেনোসাইডের ঝুঁকি থাকতে পারে—তাই সুষ্ঠু ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ। তার বক্তব্য, এটি জনগণের স্বার্থে প্রয়োজনীয় এবং তাদের দল ক্ষমতায় এলেও এই প্রতিশ্রুতি বহাল থাকবে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের এত পজিটিভ এজেন্ডা রয়েছে যে কাউকে খোঁচা দেওয়া বা কারও বক্তব্যের পাল্টা জবাব দেওয়া তাদের সময়সূচির অংশ নয়।

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে জামায়াত আমির বলেন, ইসলামাবাদ হিসেবে পরিচিত এই অঞ্চল ইসলামের গেইটওয়ে এবং মুক্তিযুদ্ধ ও সিপাহী বিপ্লবসহ নানা জাতীয় ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ‘বীর চট্টলা’ উপাধি এ অঞ্চলের ইতিহাসের সঙ্গেই মানানসই।

চট্টগ্রামে পৌঁছানোর পর তিনি আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন।

Related Posts

প্রধান সংবাদ

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

October 25, 2026
আন্তর্জাতিক

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

October 25, 2026
জামায়াত

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

October 25, 2026

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

October 25, 2026

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version