রবিবার, মে ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ফল্ট লাইনের প্লেট খুলে যাচ্ছে, উচ্চমাত্রার ঝুঁকিতে দেশ

- তুহিন সিরাজী
নভেম্বর ২৩, ২০২৫
A A
ফল্ট লাইনের প্লেট খুলে যাচ্ছে, উচ্চমাত্রার ঝুঁকিতে দেশ
Share on FacebookShare on Twitter

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট লাইন রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটাতে পারে। বিশেষজ্ঞদের মতে, দেশটি ভারত, ইউরেশিয়া ও বার্মা—এই তিনটি বৃহৎ টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ঝুঁকি আরও বাড়ছে। বর্তমানে প্লেটগুলো আটকানো অবস্থা থেকে ধীরে ধীরে খুলে যাচ্ছে, যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি করছে।

গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী জানান, সামনে এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্প হতে পারে এবং মাত্রা বাড়তে পারে। তিনি বলেন, উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তি থাকলেও এসব ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীতেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় মাটির ফাটল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার ফলাফলে ভূমিকম্পের গভীরতা ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যে ফল্ট লাইন বিস্তৃত রয়েছে, সেটিই সবচেয়ে বিপজ্জনক। এ অঞ্চলে ৮০০ থেকে ১,০০০ বছর ধরে শক্তি জমে আছে, যা এখনো মুক্ত হয়নি। সাবডাকশন জোনে ঘটে যাওয়া ভূমিকম্প সাধারণত খুবই শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়। প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের ভূমিকম্পও এই ধরনের।

বিশেষজ্ঞরা জানান, কক্সবাজার–মিয়ানমার উপকূলীয় ফল্টে ১৭৬২ সালে ৮.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার ফলে সেন্টমার্টিন দ্বীপ তিন মিটার উঁচুতে উঠে আসে এবং বঙ্গোপসাগরে সুনামি হয়। বর্তমানে সেই অঞ্চলেও নতুন করে শক্তি সঞ্চয় হচ্ছে।

সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের নিচে ভারতীয় টেকটোনিক প্লেটের নিচের অংশ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে অতিরিক্ত চাপ তৈরি হলে ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়বে—বিশেষ করে বাংলাদেশে, যেহেতু দেশটি তিনটি বড় প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

ভূতাত্ত্বিকদের মতে, আরও তথ্য ও গবেষণা ছাড়া নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন। তবে সাম্প্রতিক কম্পনগুলো বড় ভূমিকম্পের সম্ভাবনার সতর্কবার্তা হতে পারে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

মে ৩, ২০২৬
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে ৪৯ সংসদ সদস্যের শপথ আজ

মে ৩, ২০২৬
বাংলাদেশ

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

মে ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ

মে ৩, ২০২৬

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

মে ৩, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version