Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

November 24, 2025
A A

ঝিনাইদহ সদরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের একটি পিকআপ ভাঙচুর এবং পুলিশসহ অন্তত ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে হারানঘাট এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে নজরুল ইসলামের সমর্থকরা মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে।

এদিকে জেলা শহরে বিএনপির মিটিং শেষে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হারানঘাট এলাকায় পৌঁছালে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে। তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে ফোন করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে গাড়িতে তুলে নেওয়ার সময় নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালায়। গাড়ির ভেতরে ও পরে নামিয়ে ফারুক ও রকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একই সঙ্গে পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়, ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Related Posts

বাংলাদেশ

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026
বাংলাদেশ

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026
বাংলাদেশ

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version